ড্রোন বানিয়ে রুশ সেনাদের ওপর পেট্রোল বোম ছুঁড়ছে ইউক্রেন
রাশিয়ান সেনাদের ওপর ড্রোনে করে পেট্রলবোমা (মলোটভ ককটেল) ছুড়তে বিশেষ ধরনের ড্রোন তৈরি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনাদল ‘ইউক্রেনিয়ান টেরিটরিয়াল ডিফেন্স ফোর্সেস’। এটি ব্যবহার করে বেশ উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছেন বলে দাবি তাদের।
ড্রোন ব্যবহার করে পেট্রলবোমা ছোড়ার দুটি ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স
রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে, ড্রোনটিতে চারটি ব্লেড রয়েছে। এর নিচের দিকে মলোটভ ককটেল বোতলটি লাগানো। এতে পেট্রলভর্তি এই বোতলটি চেরনিহিভস্কের বিয়ারের। তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কীভাবে বিস্ফোরিত হচ্ছে, তা দেখানো হয়নি।
ড্রোন থেকে পেট্রলভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশ ওপরের দিকে থাকে। লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা পেট্রল ফুরিয়ে না যায়, তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কিয়েভ দখলে নিতে রাশিয়া ৬০ কিলোমিটার দীর্ঘ যে সামরিক বহর পাঠিয়েছিলো অভিযানের ১৮তম দিনে এসে তার একটি বড় অংশকে এখন আর বহরের সঙ্গে দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার কিইভের আকাশ থেকে মেঘ সরে গেলে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবিতে রুশ সেনাবহরের অবস্থানের নতুন কিছু ছবি গেলেও পুরো বহরের দৈর্ঘ্য আগের মতো নেই বলে জানিয়েছে মার্কিন স্পেসটেকনোলোজি কোম্পানি ম্যাক্সার।